পান্তা চেপা
ধানের দেশ, গানের দেশ আমাদের এই বাংলাদেশ। এই কৃষি প্রধান দেশে কৃষক একজন অনন্য জাদুকর আর তার জাদুর ছোঁয়ায় 'সোনার চেয়ে খাটি' মাটিতে ফলে সোনালী শিষ এর ভেতর মুক্তো সাদা চাল, যা আমাদের জাতিকে 'মাছে ভাতে বাংগালী' তে পরিচয় করিয়েছে। আর, এই কৃষকের ঘাম, পরিশ্রম উপস্থাপন করে প্রতিটি চাল কে, কৃষকের পরিশ্রমকে, সকাল বেলায় চেপার ভর্তা, নুন, কাঁচা মরিচ, পেয়াজ দিয়ে রাতের বেঁচে যাওয়া ভাত ভিজিয়ে বানানো 'পান্তা' ভাত খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে কাজে যাওয়া কে। যে খাবার আমাদের মাটির নাড়ির টান, অন্ন যোগানের নায়ক কৃষকের মুখের হাসি, রোজকার খাবার ও তৃপ্তির ঢেকুরকে উপস্থাপন করে; সেই খাবারকেই তুলে ধরার একটি ক্ষুদ্র প্রয়াশ ব্যক্ত করলাম এই প্লেটিং এর মাধ্যমে।
Mymensingh
Vote for This Plating
[wp_ulike]
[wpsr_share_icons icons="facebook,x,whatsapp,native_share,email" icon_size="32px" icon_bg_color="white" icon_color="#600d0e" ]
