পাঁচটি ছবিতে পাঁচ ধরনের প্লেটিং দেখানো হয়েছে। ১. সাদা ভাতে কুমড়ো মাছের ঝোল ২. সরিষা ফুল ও কুমড়ো ফুলের পাকোড়া দিয়ে ডাল ভাত ৩. নারকেল চিনি দিয়ে চিড়া সাথে দু-কাপ দুধ, দু-টো কলা আর পপকর্ন ৪. বেসনের বুন্দিয়া লাড্ডু ৫. ইন্সট্যান্ট ড্রাই নুডলস।
হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে হলে নিজে বানিয়ে খাই। রান্না শেষে প্লেটে তুলে খেয়ে নি।সাজ-সৌন্দয্যের ধার ধারি না।খেতে ভালো হলেই হলো। কিন্তু যখন কাউকে খাওয়ানোর দ্বায়িত্ব এসে পড়ে তখন ইচ্ছে হয় একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি। রান্নার যারা প্রসংশা করে তাদের আরেকটু যত্ন করে বেড়ে খাওয়াই।প্রসংশায় আহ্লাদীত হয়ে প্রায়ই ছবি তুলে রাখি।ধন্যবাদ আমার মা-কে। হঠাৎ করা আবদারকে আস্কারা না দিয়ে নিরানব্বই ভাগ সময়ে যিনি প্রতিউত্তর করেন,"নিজে রেঁধে খা"।
Chandpur
Vote for This Plating
[wp_ulike]
[wpsr_share_icons icons="facebook,x,whatsapp,native_share,email" icon_size="32px" icon_bg_color="white" icon_color="#600d0e" ]




