সাধারণ হারিয়ালি কাবাব, সাথে দু রকম ডিপিং। কিন্তু কাবাব মানেই যেন বেশ রাজকীয় ব্যাপার। তাই এমন বাহারি শাহি পাত্রে সাজিয়েছিলাম। এটা ২০২২ সালের জানুয়ারি তে করা। প্লেটিং নিয়ে তাত্ত্বিক জ্ঞান বা প্রশিক্ষণ নেই আমার। কেবলই শখ আর শৌখিনতা থেকে সাজিয়েছিলাম। কাবাব যেহেতু শুষ্ক আর স্মোকি ফ্লেভারটা অক্ষুণ্ণ রাখতে চাই, তাই ডিপিংগুলো আলাদা পাত্রে রেখেছিলাম। আর সাথে শশার সাধারণ সালাদ।