Skip links

মিষ্টি কুমড়ার হালুয়া

উপকরণ: কাঁচা-মিষ্টিকুমড়া - ৫০০ গ্রাম এলাচ, তেজপাতা, দারচিনি - ১ টি তালমিসরি/চিনি দেড় কাপ বা স্বাদ মতো দুধ - ২ টেবিল-চামচ ঘি - পরিমাণ মতো প্রস্তুত প্রণালী মিষ্টি কুমড়া খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরা টুকরা করে কেটে চুলায় দিন। পানি ছাড়াই কাঁচা-কুমড়া সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ কুমড়া চটকে নিন। পাত্রে ঘি দিয়ে এলাচ আর তেজপাতা ফোঁড়ন দিন। চটকানো কুমড়া ঢেলে দিয়ে নাড়তে থাকুন। চিনি ও দুধ দিয়ে অনবরত নাড়তে থাকুন না হলে নিচে লেগে যাবে। ভালো ভাবে নেড়ে মিশিয়ে কিছু সময় নাড়ার পরই হালুয়া প্যানের গা ছেড়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিন একটি ট্রে তে ঘি/ তেল ব্রাশ করে তাতে গাজরের হালুয়া ঢেলে চামুচ দিয়ে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিয়ে উপরে কিছু বাদামের গুড়া কিসমিস ছড়িয়ে দিয়ে হালকা হাতে চেপে চেপে দিন। এরপর ঠান্ডা হলে পছন্দ মতো সাইজে কেটে নিন

Magura

Vote for This Plating

[wp_ulike]
[wpsr_share_icons icons="facebook,x,whatsapp,native_share,email" icon_size="32px" icon_bg_color="white" icon_color="#600d0e" ]
Submitted on: 13 February 2025
[wp_ulike]
Explore
Drag