Beef khichuri
রান্না একটি শিল্প। যে শিল্পে জড়িয়ে থাকে ভালবাসার স্পর্শ। যিনি রান্না করেন তিনি প্রচন্ড যত্নের সাথে রান্না করেন তার পরিবারের জন্য। যারা রেস্টুরেন্টে রান্না করেন তারাও প্রতি মুহূর্তে তাদের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে উনার সর্বোচ্চ শ্রমটুকু দেন, বিনিময়ে যে পারিশ্রমিক পান তা দিয়ে পরিবারের সদস্যদের ভালো রাখার স্বপ্ন বুনেন। আমার কাছেও রান্না করা বিশেষ একটি অনুভূতি। আমি আমার এই প্লেটিংটিতে আমার পরিবারের জন্য রান্না করা বীফ খিচুরির ছবি দিয়েছি। প্রথমে চাল আর ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আগেই গরুর মাংস রান্না করে রেখেছিলাম। তারপর এক চা চামচ আদা, রসুন, পেয়াজ বাটা, একটু সরিষার তেল দিয়ে মশলাটা হালকা কশিয়ে নিয়ে ৫০০ গ্রাম চাল ও ২৫০ গ্রাম ডাল দিয়ে পরিমাণ মত পানি দিয়ে মোটামুটি আঁচে চুলায় বসিয়ে দিয়ে খিচুড়ি ফুটে আসলে তারমধ্যে গরুর মাংস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। তারপর টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু দিয়ে প্লেটিং করে গরম গরম পরিবেশন করা হয়েছে।
Dhaka
Vote for This Plating
