Bong Crunch
আজ ১৭ ফেব্রুয়ারি। সন্ধ্যাবেলা ফেসবুকে স্ক্রল করতে করতেই হঠাৎ এক কম্পিটিশনের পোস্ট চোখে পড়ল। দেখামাত্রই রক্তে যেন উত্তেজনার স্রোত বয়ে গেল—এমন চ্যালেঞ্জে অংশ নেওয়া তো চাই-ই চাই! কিন্তু বাধা একটাই—ডেডলাইন ঠিক আগামীকাল, আর বাসায় তেমন কিছু নেই। ক্ষুধাও লেগেছিল বেশ। তাই ভাবলাম, সন্ধ্যার নাস্তাটাই পরিণত হোক আমার প্রতিযোগিতার অংশে! ছাদবাগানে দৌড়ে গিয়ে ঝটপট কিছু উপকরণ নিয়ে এলাম, আর তৈরি করে ফেললাম আমার প্রিয় চানাচুর মাখা। সিম্পল, কিন্তু একদম আমার মতো! সময় থাকলে অবশ্য নতুন কিছু এক্সপেরিমেন্ট করতাম, কিন্তু এই মুহূর্তে মনের মতো একটা প্লেটে স্বাদ আর সৃজনশীলতাই আমার মূল হাতিয়ার। একসময় স্বপ্ন ছিল Master Chef হওয়ার, কিন্তু বাস্তবতা অন্য পথ দেখাল। পরিবারের চাপে বনে গেলাম Interior Architect! যদিও যা-ই করি না কেন, Art আর Creativity-এর প্রতি টান আমার ধমনীতে বয়ে চলেছে অবিরাম। 🎨
Mymensingh
Vote for This Plating




