Skip links

ডিম গাজর বাঁধাকপি রসুন শষা টমেটো ও লেটুস পাতা সাথে কমলা আপেল দিয়ে বিশেষভাবে বানানো হেলদি ডায়েট ডিশ

আমি একজন সার্ভিস হোল্ডার মা। আমার তিন বাচ্চা। তো ওদেরকে খাওয়ানোটা আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। আমি নর্মালি ওদের সামনে খাবারের প্লেট রাখলে ওদেরকে জোর করে খাওয়াতে হত। সেজন্য আমি ওদেরকে খাবার রান্না করার আগে কিছুই বলতাম না আর রান্না শেষ করে ওদের চোখ বন্ধ করতে বলে সেই খাবারগুলো কে বিভিন্ন ভাবে প্লেটিং করে ওদের চোখ খুলতে বলতাম। ওরা যখন চোখ খুলতো তখন ওদের নজর প্রথমে পড়তো প্লেট সাজানোর ওপরে। কি খাবার প্লেটে আছে সেটার দিকে নজর কম দিয়ে বিনা ঝামেলায় খাবার খেয়ে নিত এবং ওরা খাবারটা অনেক আনন্দ নিয়ে খেতো।যেমন এটা একটা ফুল ডায়েট ডিশ। এখানে অনলি ডায়েট করার উপাদান রয়েছে যা আমি সপ্তাহে একবার বাসায় বানাই। নর্মাল ভাবে টেবিলে রাখলে বিশেষ করে বাচ্চারা খাবারটা খেতে চাইতো না কিন্তু যখন এভাবে সবার সামনে রাখি তখন সবাই অনেক ইনজয় করে খায়।আমি সবসময় প্লেটিং করে সামনে রাখি ফলে ওরা অনেক পছন্দের সাথে খায়।আমার বাচ্চারা বড় হয়ে গিয়েছে কেউ আর্মি অফিসার কেউ জব হোল্ডার কিন্তু এখনও আমি বাসায় অধিকাংশ সময়ই প্লেটিং করেই ওদের সামনে রাখি। এখনও আমি বলি কেউ কিচেনে আসবে না কারন আমি সারপ্রাইজ দিব খাবারটা প্লেটিং করে। আমার ইন্সপাইরেশন আমার পরিবারের প্রতিটি সদস্য। আমার প্লেটিং এর স্পেশালিটি হল, আমি কখনো কারোটা দেখে প্লেটিং করি নাই আমার খাবারের বিশেষত্ব অনুযায়ী নিজের মন থেক যেমন এসেছে যেমনটা ভালো লেগেছে তেমন করেই সাজিয়েছি।কারন আমরা তো আর রেস্টুরেন্টে তিন বেলা খেতে যাই না যে রেস্টুরেন্ট এর মতো করে সাজিয়ে পরিবেশন করবো। যা আমাদের বাড়িতে প্রাত্যহিক জীবনে খাওয়া হয় সেটাকেই সুন্দর করে আমি সাজিয়ে পরিবেশন করি আর এখানেই আমি মনে করি আমার স্পেশালিটি

Dhaka

Vote for This Plating

[wp_ulike]
[wpsr_share_icons icons="facebook,x,whatsapp,native_share,email" icon_size="32px" icon_bg_color="white" icon_color="#600d0e" ]
Submitted on: 11 February 2025
[wp_ulike]
Explore
Drag