মাছ ও আলু সিদ্ধ করে একত্রে মেস করে নিতে হবে। এবার লবণ, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি,আদা কুচি,গরম মসলার গুঁড়া ও পেঁয়াজ কুচি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার লেচি কেটে একটা কাঠিতে ললিপপ এর আকৃতি করে নিতে হবে। তারপর ডিমের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ার এর সাথে গড়িয়ে নিয়ে তেলে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল ফিস পটেটোর ললিপপ। পরিবেশনের উপযোগী।